জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে পাবে না বলে নিভিয়ে দিয়েছে যা যা দেখা যায় শিশিরের আওয়াজ হয় ভেসে ওঠে শৈত্য আল বেয়ে হ্যারিকেন হেঁটে যায় সারি সারি হাত পা হেঁটে যায় ওরা মাথা খুঁজে পাচ্ছে না, কিম্বা কুয়াশার দিকে আরও এগোচ্ছে গায়ে গায়ে জুড়ে এলে শীত বাড়ে দৈর্ঘ্যে বাড়ে পোড়ামাটি ঘোলাটে চোখগুলো দেখা যায় কারা ওদের হয়ে ওদের দেখা দেয় ওদের হয়ে দেখে দেয় ওদের দেখা শেষ হয় না, অথবা এই হয়ে এসেছে পাটগাছের আড়ালে লুকিয়ে আছি একমাস হল শিশিরের গন্ধ আর ভালো লাগছে না জখমের মাসের গায়ে দুর্গন্ধ হয়ে গেছে আশার আমায় হতাশা দাও। ছেড়ে দাও। আমাকে জলা থেকে তুলে সমুদ্রে ফেলে দাও আবার পুড়িয়ে ফেলো নামহীন, বস্ত্রহীন, দেহহীন, দ্রোহজল, জল, জল, জল চারিদিক আমি পচেগলে যাচ্ছি আজ একমাস ******************* জখমের মাস শেষ হলে মাথায় চাঁপা ফুল সূর্যের কাছে গিয়ে বসব জখমের মাস শেষ হলে দুপুরের দুপুর হয়ে হাতপাখার হাওয়া খাব জখমের মাস শেষ হলে আবার অসুস্থ হব মৃত্যুর মাথায় হাত রেখে আবারও পাশ ফিরে শোব জখমের মা...