#১৫৪ November 04, 2019 পিছন ফিরে দেখো বারবার ওদিকে কিছু ফেলে আসা আছে গুটোতে গেলে ফিরে আসা হবে না এগোবে তাই বারবার ফিরে যেও। খরচ হবে বিশাল, যাতায়াতে তবু না পিছোলে আর এগোবে কোথায়? পৃথিবীর মাপ স্থির করে রাখা আছে এগোবে তাই তো বারবার ফিরে যাবে। - সোমালী Read more