Skip to main content

Posts

Showing posts from April, 2019

কালিমা #পর্ব৪

ফ্ল্যাটের এদিকটা অন্ধকার।  গা ভেজা আধুলির। টপ আর স্কার্ট গায়ের সাথে লেপ্টে গেছে। সুইচবোর্ড হাতড়ে আলো জ্বালতে বেশ খানিকটা সময় লাগল। হাত পা এখনও কাঁপছে। দরজা লাগিয়ে চেয়ারে বসল আধু। মাথার ভিতরে ঝিঁ ঝিঁ পোকার ডাকের মত একটা বিরক্তিকর আওয়াজ হয়ে চলেছে। রাগ হলে আধু এই আওয়াজটা বাদে আর কিছু শুনতে পায়না। এই আওয়াজটা ওকে আর কিছু ভাবতেও দেয়না। ব্রেসিয়ার থেকে ফোনটা বের করে সুপ্রতিমের নাম্বারে আরেকবার ডায়াল করল। রিং হয়ে হয়ে কেটে গেলো। ওপার থেকে বলছে, "আপনি যাকে কল করেছেন, তিনি এই মুহূর্তে আপনার কলটি গ্রহণ করতে সক্ষম নন। অনুগ্রহ করে কিছুক্ষণ বাদে পুনরায় চেষ্টা করুন।" সেই তখন থেকে এই এক কথা! মনে হচ্ছে আছাড় মেরে ফোনটা ভেঙ্গে ফেলে দেয়। কিন্তু করা যাবেনা। এটা ওর ফোন নয়। ধরা পড়লে মুশকিল! তবু নিজের অজান্তেই আধু প্রাণপণ শক্তিতে ফোনটা ছুঁড়ে ফেলে খাটের দিকে। ফোন খাটের এক প্রান্তে লেগে ছিটকে পড়ে মাটিতে। অনিচ্ছা সত্ত্বেও গিয়ে ফোনটা তোলে। ২টো বাজে। ফোনটা তুলে উঠতে গিয়ে একটা ছবিতে চোখ আটকে যায় আধুলির। "কাজলদা না?" খেয়াল পড়ে এই ঘরটা অনাবশ্যক রকমের গুছোনো। মনে হয় এই ঘরটায় কেউ থাকেনা। দেও...

#১

পিঙ্গল একটা রাজটীকা কপালে ওঠে। আমি প্রাণপণে ঐ টীকার দিকে চেয়ে থাকি। রাতের পর রাত কাটে, এক সিঁড়ি দিয়ে উঠে, ও আরেক সিঁড়ি দিয়ে নেমে চলে যায়। রাজার পাট থাকেনা চিরকাল। যখন থাকে, তখনও তাকে জানা হয়ে ওঠেনা। কেবল হাঁ করে তার দিকে চেয়ে থাকা যায়, ছোঁয়া হয়না, বাঁধা হয়না, রাখা হয়না কাছে।

কালিমা #পর্ব৩

দরজা খুলে কিছু বলার আগেই আধুলি উঠে চলে গেল নীলিমার ফ্ল্যাটে। আগেও এসেছে বেশ কয়েকবার। তাই চেনে। দমবন্ধ করা অমাবস্যার রাতের মত জমাট বেঁধে রয়েছে মেয়েটা। কেবল থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। খালপাড় থেকে ধুলিপাড়া হেঁটে আসতে প্রায় বিশ মিনিট সময় লাগে; এত রাতে মেয়েটা এল কিসে? হেঁটে? জামাকাপড় ভিজে গেছে। ওর বাবা-মা কি জানে মেয়েটা এত রাতে বেরিয়েছে? এতক্ষণে কি টের পেয়ে গেছে? একবার ফোন করা উচিত কি? বাড়িতে কি কিছু হল? যদি জানতে পারেন এত রাতে আমার বাড়িতে আছে, তাহলে তো আমাকেই..... কিন্তু কিচ্ছু বলছেনা কেন মেয়েটা? "তোকে টাওয়েল দিচ্ছি। ভিতরের ঘরে গিয়ে জামা বদলে গা-হাত-পা মুছে নে। ঠান্ডা লেগে যাবে।" "একটু জল দেবে?" "দিচ্ছি" এক ঢোক খেয়ে গ্লাসটা রেখে দিল টেবিলে। একটাও কথা বলছেনা। এভাবে ধৈর্য রাখাও মুশকিল। ওর চিবুকের নিচে অন্ধকার জমাট বেঁধে আছে। দৃষ্টি নিচের দিকে। পায়ের আঙ্গুল গুটোনো। ডান পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে বা পায়ের বুড়ো আঙ্গুলে ঘষছে। হাত দিয়ে খামচে ধরে আছে চাদরটা। "জামাটা বদলে নে আধু। আমায় তোর মা কে একটা ফোন করতে হবে।" "তোমার অসুবিধা করলাম ন...

কালিমা #পর্ব২

লাড্ডুটার উপরে বেশ অনেকক্ষণ ধরে একটা মাছি ভনভন করছে। একটা একটা করে বোদের গায়ে একবার করে বসে তারপর লাফাচ্ছে আরেকটায়। যেন 'কিত কিত' খেলা। কখনও গিয়ে বসছে জানলার রেলিঙে, আবার সেখান থেকে বাটির কানায় বসে একটু হাত-পা চাটছে, আবার এসে বসছে লাড্ডুটার গায়ে। চক্রবৎ চলছে ওর এই যাতায়াত। এমতাবস্থায় বেশ জোরে একদমকা বাতাস দিল। ওপারের পর্দা খুলে উড়ে পড়ল লাড্ডুর গায়ে আর মাছি সোজা নিলির হাত হয়ে চামচে। "এহ্ হে" ... একটু চা চলকে পড়েও গেল চাদরে। এতক্ষণে খেয়াল পড়ল চা জুড়িয়ে জল হয়ে গেছে এক্কেবারে। একেই কড়া হয়েছিল, তারপরে ঠান্ডা। চোখ বুজে 'কোৎ' করে গিলে নিতে হল। নাহলে এই জিনিস ... হেসে ফেলল নিলি। এইত্ত দু' বছরও হয়নি, ও প্রথম প্রথম তখন নিজে চা বানাচ্ছে, কাজল বলত, "চা টাও কেউ এত খারাপ বানাতে পারে, আমার ধারণা ছিলনা!" ...কাজলের কথা শুনে একদিন তো কেঁদেই ফেলেছিল। গোটা একদিন কথা বলেনি ওর সাথে। এখনও ওই একই কথা ওর নিজেকে বলতে ইচ্ছে করছে! ডঃ গাঙ্গুলির মেয়ে পড়া গুটিয়ে, আলো নিভিয়ে বারান্দায় এসে দাঁড়ালে, নিলি জানে এই ১টা বাজল। গোটা পাড়াতে ওই মেয়ের ঘরেই এত রাত ...

কালিমা #পর্ব১

রাস্তার এই দিকটায়, আলো একটু কমে এসেছে। সভ্যতার দড়ি হাল্কা ভাঁজ খেয়েছে খালপাড় থেকে। লাগোয়া শহর থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে দ্বীপ তৈরি করেছে।  রোজ এই সময়টা জোরে পা চালায় নিলীমা। হাঁটতে হাঁটতে এইসব আকাশ পাতাল ভাবতে থাকে। একার সংসারে দিনের শেষে অনেক কিছুই কিনে ফেরার থাকে। কিন্তু প্রায় দিনই বাজারে ঢোকার মত শরীর বা মন কোনটাই থাকেনা তার। ট্রেন থেকে নেমেই হনহনে হাঁটা দেয় বাড়ির দিকে। আজও প্রায় ধ াক্কাধাক্কি করে ট্রেন থেকে নেমেই হাঁটা। স্টেশনের লাগোয়া বাজার। প্রচুর আলো, রোশনাই পেরিয়ে একটু হাঁটলেই অটোস্ট্যান্ড আর স্ট্যান্ড পেরোলেই খেলার মাঠ। অটোস্ট্যান্ড নির্মোহে পেরোতে পারলেই দশটাকা বাঁচানো যায়। আজকের বাজারেও দশটাকা মানে অনেক। যদিও দশ মিনিটের রাস্তা হেঁটে পৌঁছতে লেগে যায় আধ ঘন্টা। খেলার মাঠ পেরোলেই শহরের গিঁট শিথিল হয়ে আসে। খালপাড় বরাবর যে রাস্তা সোজা কৃষ্ণপুরের দিকে চলে গেছে, সেই রাস্তাটাই সবচেয়ে প্রিয় নিলীমার। এদিক দিয়ে গেলে আধ ঘন্টা নিমেষে কেটে যায়। পরিচিত মুখও দেখা যায় কম আর সে গেলেই বসাকবাড়ির টিয়েটা বলে উঠবে, "কেমন আছ?"... মন ভালো হয়ে যায়। এই একবছর আগেও বসাকবাড়ির ছোট ম...