***
Let's delve into the daily mishaps here. রান্নার দিদি আসবেন, উনি দেরি করে এলে আমার টিফিনটা আর হবেনা বানানো। যতই নিজেকে ফুলিয়ে নিয়ে উঠি, ততই নামিয়ে দেয় সব কিছু। ক্লান্ত লাগে ভীষণ।
একদিন তো হারিয়েই যাবো দূরে। চারিদিকে প্রচন্ড ভীষণ আলো থাকলেও কেউ খুঁজে পাবেনা আমাকে। সেই দিনটা যেন আগে আসে। আমি আর এমন ব্যথা চাইনা। আমি প্রতিদিন প্রতিটা মানুষের হারিয়ে যাওয়ার ভয় পাই। আমার হারিয়ে যাওয়ার ভয় কারো নেই। কেউ সাবধান হয়না সোমালী চলে যেতে পারে ভেবে। কেউ ভাবে না ওর কষ্ট হয়। কেউ ভাবে না।
একবার তো দাঁড়িয়ে যেতে সকাল
একবার তো পিছুটানে জড়িয়ে নেওয়া যেত
কোন এক মোড়ে দাঁড়িয়ে থাকা যেত
দাঁড়িয়ে থাকা তো অসম্ভব নয়
পেছন ফেরা তো অসম্ভব নয়
গোল তো পৃথিবী, অতীত তো বর্তমানেরও ভবিষ্যৎ হয়
একবার তো গতি ধীমা করা যেত
একবার তো বৃষ্টি নামানো যেত
আসলে একটা ধরনের মানুষ হয়, যাদের দেখে মনে হয় এরা ঘর হতে পারে না। আমি সেরকমই একটা মানুষ। আমার ঘর হওয়া মানা। হই না আমি প্রাণ। আমি নির্জীব, fierce woman কেবল। ঝরা পাতার মত। শিরদাঁড়া অটুট, কিন্তু ঝরা। সব শুকিয়ে যাবে, শিরদাঁড়া থেকে যাবে fierce woman এর। কেবল রস পৌঁছবে না প্রাণে, খাবে না সে, বাঁচবে না সে। উড়বে শুধু। হাল্কা হবে ধীরে ধীরে। তারপর একদিন মিলিয়ে যাবে হাওয়ায়
- ১০/১১/২০২২
*****
এই যে একটু একটু করে ঝরে যাচ্ছে শরীর থেকে? ঝরে যাক। শরীর থেকে ঝরে বেরিয়ে যাক। সবশেষে, রক্তশূন্য দেহে সাদা সারদা হয়ে যদি দাঁড়াতে পারি পৃথিবীর সামনে, তবে তাদের দেবীমোহ চরিতার্থ হয়! এই ষড়যন্ত্রে যে নিজেও কাজ করেছি নিজের বিরুদ্ধে, এমন তো আগে বুঝিনি কখনও!
কিসের বিরোধ এদের, কাজ ও প্রেমের মাঝে? কেন প্রেমের দিকে আমি তাকাতে পারিনা? সব কেন ভস্ম হয়ে যায়?
মানুষ
ব্যথা বুকে এমন সুন্দর জেগে থাকে কিকরে? এই যে একটু করে হারিয়ে যাচ্ছি
কেবল ভালোবাসব বলে, আমার কি ভালো থাকার অধিকার নেই এতটুকু? এই লেখাজোকা
থাকেনা কোথাও? হারিয়ে ফুরিয়ে যাচ্ছি কিকরে এভাবে?
Comments
Post a Comment