Skip to main content

Posts

Showing posts with the label #সিনেমা #Leila #DeepaMehta

লেয়লা : ভয়-ভবিষ্যৎ-প্রতিরোধ-মগজ-নারী

  যে কোনো পরিস্থিতিতে ততক্ষণ যেন আমাদের গা জ্বলে না, যতক্ষণ না বিপদ আমাদের নিজেদের সুখের অস্তিত্বকে বিপন্ন করে তুলছে। পি-পু-ফি-সু'র একেবারে উত্তম একটি উদাহরণ গোটা সিরিজটা জুড়ে পিঠে লেগে থাকে গরম প্লাস্টিকের মত। অস্বস্তি দিতে থাকে। পালানোর পথ নেই। শেষ দৃশ্যে এসে তাই শান্ত গলার শাসানি শুনতে হয়,  "তুমি আমাদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবেনা"। এর সৌন্দর্যও তাতেই। পুরো সিরিজ ধরেই বারবার মনে করিয়ে দেওয়া হয়, যে তুমি নিজের জন্য লড়াই করছ, বৃহৎ এর জন্য নয়। এর শক্তি যেমন অজস্র, তেমন এর সমস্যাও অগুনতি।  গোটা সিরিজ জুড়ে যে সওদা চলতে থাকে, দেখার সময় সাধারণ দর্শক হিসেবে তাকে অনুপ্রেরণার উৎস বলে মনে হয়...  কিন্তু শেষ হলে ফিরে দেখলে পাপবোধ বাড়তে থাকে। একে একে ধরে থাকা হাতগুলো ছেড়ে চলে যেতে থাকে, তবু চোখ থেকে যায় সেই পাখির চোখে। পাপবোধ বাড়তে থাকে এটা ভাবলে যে গোটা সমাজের এত কালো অবস্থা, তবুও নিজের মানুষটুকুর জন্য চিন্তা? তবু কেবল ওই একটা মানুষের ভালো থাকার আশা? এক পৃথিবী ধ্বংসস্তূপে একটা দুটো মানুষকে জড়িয়ে কিভাবে বাঁচা যায়? জানে কেউ আদৌ? বিশ্বযুদ্ধের কোনো এক concentration camp এর ভেতর এক...