আজকাল খুব হাত পা কাঁপে আমার। এই মূর্খের blog কেউ পড়ে না কখনও। কারো চোখে পড়ে না। দায়ও নেই। কিন্তু নিজের রেখে দিতে ইচ্ছে করে মৃত্যুর ধার বেয়ে চলা এই দিনগুলোর স্মৃতি।
কেউ পড়ে না বুঝলে অদ্ভুত এক
স্বাধীনতা গ্রাস করে। এ আমার কালো সোপানের গুমঘর। এখানে আঁধারে বাতি জ্বলতে
থাকে সারাদিন। আমি কেবল ঘরে ফিরে নিয়ম করে বাতির সলতে আর তেল বদলে দিই।
প্রেমের
জলে যে ভেসেছে, সে বোধয় এর শুরুর মুহূর্ত বর্ণনা করতে পারে না। প্রাণ
খুলে মুখগুলো দেখতে ইচ্ছে করে। এমন মুখ এসেছে যাকে সারাদিন দেখলেও একফোঁটা
প্রেম আর জাগে না। সে এক বিষম মুহূর্ত। মনে হয় নিজেকে চিনি না আর। কিন্তু
আরাম আছে তাতে। প্রেমের অনুভূতি যতক্ষণ না ফুরায়, তার ব্যাথা তীব্র।
এই মুখ দেখলে আমার মনে পড়ে আমার হাত টেনে ফেরানোর কেউ ছিলনা কোনোদিন। কবে সেদিন আসবে, যেদিন চুপিসারে মৃত্যুর কোলে ঢলে পড়বো?
২০/৬/২২
Comments
Post a Comment