Skip to main content

Posts

Showing posts with the label #ছবি

মিছিল

হাজারে হাজারে মানুষ দোলায় করে এগিয়ে চলেছেন রাজপথ ধরে। অনাদি... অনন্ত... সে মিছিল। রাজপথের দু'ধারে উপচে পড়ছে মুখ। ব্যারিকেডের গায়ে ঝোলানো রয়েছে প্লাস্টিক, ব্যাগ, স্যুটকেস ভর্তি এক শতাব্দীকাল ধরে জমানো অভিমান। এখন কেবল বাঁশের গায়ে গায়ে শোভা পাচ্ছে তারা। ব্যারিকেডের এ'ধারের মুখগুলো এই ব্যাগ নিয়ে কি করবে, স্পষ্ট নয়। কেবল এটুকু জানা আছে এখন, এই মুহূর্তে তাদের ওই খুঁটিতেই ঝুলিয়ে রাখার কথা। আগেরদিন রাতে বৃষ্টি হয়েছে খুব। এইসমস্ত ব্যাগ এখন ভেজা, কিছু ব্যাগ জল টেনে টেনে ভারী হয়ে খুঁটি ভেঙ্গে পড়ে গেছে, কিছু অভিমান চুঁইয়ে চুঁইয়ে জল পড়ে নিচের নরম মাটিতে গর্ত করে ফেলেছে। বৃষ্টির আদরে এখন দিগন্ত জুড়ে কুয়াশা... গতকাল অবধি কত সাইনবোর্ড ছিল, কত মাইলফলক ছিল, কত জেব্রা ক্রসিং, রাস্তার নাম, কত প্রতিবাদ লেখা ছিল রাজপথে। আজ সেসব ধুয়ে মুছে বৃষ্টি যেন রাস্তা নতুন করে গেছে ... মুখগুলো, অবাক, নিস্পন্দ চোখে তাকিয়ে আছে মিছিলের দিকে। কতদূর থেকে আসছে এই মানুষগুলো, কে এমন করে সাজালো তাদের, কোথায় যাচ্ছে তারা, জানা নেই। এক গর্ভ কুয়াশার ভিতর থেকে হাজারে হাজারে মানুষ দোলায় করে এগিয়ে যাচ্ছে কেবল। কেউ পাশ ফিরছে, ব...