কিছু একটা জীবনে এই ছিল থেকে এই নেই হয়ে যায়, এই ব্যথা কি আমারই একার প্রাণে বাজে? পৃথিবীতে এত এত লোক হেঁটে চলে বেড়াচ্ছে, তাদের কারোর এমন ব্যথা বাজে না? আমার একার দায় এই জ্বালা বয়ে বেড়ানোর? কাল থেকে চোখ বন্ধ করলেই মনে হচ্ছে একটা কাঁচের গ্লাস ছুড়ে মারি দেওয়ালে। অনেক অনেক লোকজনের সামনে। অথচ যখন সজ্ঞানে আছি, চোখ খুলছি, কিছুতেই সেটা করতে পারছি না। প্লাস্টিকের খাবারের বাটি ছুঁড়ে ফেললাম খানিক আগে। ভাতের বাসনের স্টেইনলেস স্টিলের ঢাকনা ছুঁড়ে ফেললাম। দায়বদ্ধতা? যাতে ক্ষতি খুব বেশি না হয়? আমার কষ্টের কি হবে? গা জ্বালা করে কেন আমার? শুধু এরা আমার সাথে অন্যায় করতে পারে। গায়ের সমস্ত জ্বালা মেটাতে পারে। আমি পারি না? দায়বদ্ধতা আমার একার থাকতে হবে? কেন? আমি আর বাবার সাথে খাবো না। সহ্য করতে পারছি না আর ছোট ছোট বিষয়গুলো। সব মিলিয়ে, এই পৃথিবীতে বাঁচতে পারছি না আর। আর পারছি না কাউকে সুযোগ দিতে। Disgusting. Everyone. Disgusting.