Skip to main content

Posts

যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু ছুঁতে পারছি না

 কিছু একটা জীবনে এই ছিল থেকে এই নেই হয়ে যায়, এই ব্যথা কি আমারই একার প্রাণে বাজে? পৃথিবীতে এত এত লোক হেঁটে চলে বেড়াচ্ছে, তাদের কারোর এমন ব্যথা বাজে না? আমার একার দায় এই জ্বালা বয়ে বেড়ানোর?  কাল থেকে চোখ বন্ধ করলেই মনে হচ্ছে একটা কাঁচের গ্লাস ছুড়ে মারি দেওয়ালে। অনেক অনেক লোকজনের সামনে। অথচ যখন সজ্ঞানে আছি, চোখ খুলছি, কিছুতেই সেটা করতে পারছি না। প্লাস্টিকের খাবারের বাটি ছুঁড়ে ফেললাম খানিক আগে। ভাতের বাসনের স্টেইনলেস স্টিলের ঢাকনা ছুঁড়ে ফেললাম। দায়বদ্ধতা? যাতে ক্ষতি খুব বেশি না হয়? আমার কষ্টের কি হবে? গা জ্বালা করে কেন আমার? শুধু এরা আমার সাথে অন্যায় করতে পারে। গায়ের সমস্ত জ্বালা মেটাতে পারে। আমি পারি না? দায়বদ্ধতা আমার একার থাকতে হবে? কেন?  আমি আর বাবার সাথে খাবো না।  সহ্য করতে পারছি না আর ছোট ছোট বিষয়গুলো।  সব মিলিয়ে, এই পৃথিবীতে বাঁচতে পারছি না আর। আর পারছি না কাউকে সুযোগ দিতে। Disgusting. Everyone. Disgusting.

রোজনামচা

  *** Let's delve into the daily mishaps here. রান্নার দিদি আসবেন, উনি দেরি করে এলে আমার টিফিনটা আর হবেনা বানানো। যতই নিজেকে ফুলিয়ে নিয়ে উঠি, ততই নামিয়ে দেয় সব কিছু। ক্লান্ত লাগে ভীষণ।  একদিন তো হারিয়েই যাবো দূরে। চারিদিকে প্রচন্ড ভীষণ আলো থাকলেও কেউ খুঁজে পাবেনা আমাকে। সেই দিনটা যেন আগে আসে। আমি আর এমন ব্যথা চাইনা। আমি প্রতিদিন প্রতিটা মানুষের হারিয়ে যাওয়ার ভয় পাই। আমার হারিয়ে যাওয়ার ভয় কারো নেই। কেউ সাবধান হয়না সোমালী চলে যেতে পারে ভেবে। কেউ ভাবে না ওর কষ্ট হয়। কেউ ভাবে না।  একবার তো দাঁড়িয়ে যেতে সকাল একবার তো পিছুটানে জড়িয়ে নেওয়া যেত কোন এক মোড়ে দাঁড়িয়ে থাকা যেত দাঁড়িয়ে থাকা তো অসম্ভব নয় পেছন ফেরা তো অসম্ভব নয় গোল তো পৃথিবী, অতীত তো বর্তমানেরও ভবিষ্যৎ হয় একবার তো গতি ধীমা করা যেত একবার তো বৃষ্টি নামানো যেত  আসলে একটা ধরনের মানুষ হয়, যাদের দেখে মনে হয় এরা ঘর হতে পারে না। আমি সেরকমই একটা মানুষ। আমার ঘর হওয়া মানা। হই না আমি প্রাণ। আমি নির্জীব, fierce woman কেবল। ঝরা পাতার মত। শিরদাঁড়া অটুট, কিন্তু ঝরা। সব শুকিয়ে যাবে, শিরদাঁড়া থেকে যাবে fierce woman এর। কে...

ভিক্ষা তবু

  Trigger Warning: Emotional Breakdown (too triggering to pen it down alone, sympathies would make it worse i guess. too personal to be shared.) ছোটবেলায় বাবার খুব ন্যাওটা ছিলাম। বছরে বোধয় সব মিলিয়ে দিন কুড়ি বাড়ি থাকত লোকটা। গায়ে গায়ে ঘুরতাম। ওদিকে একান্নবর্তী পরিবারের দায়বদ্ধতা বিপুল। সেখানে শুধু বউ-মেয়েকে নয়, সবাইকে সমান সময় দেওয়ার দায়বদ্ধতা বয়ে বেড়াত সে। ফলে আমি যখন খুব জরুরী একটা কথা বলব, যেটা মা বোঝেনি, বাবা বুঝবে, তাই বলতে হবে বলে প্ল্যান করে রেখেছি, বাবা তখন অন্য কোথাও, সে মহলে হয় আমার আনাগোনা নেই নাহয় নেই আমার স্বরের। একেক পরিসরে চলত ধস্তাধস্তি, আমি বাবার হাত ধরে রীতিমত টানছি, আমি গল্প করব বা খেলব বাবার সাথে, কিন্তু সে যাবে না। কিছুতেই যাবে না। হেরে ফিরেছি প্রতিদিন। এইরকম একদিন আমি রূপায়িত হলাম হিংসুটি মেয়েতে। হিংসুটে কথাটার রঙ বদলে গেল সেই থেকে। সেই হেরে ফেরা ছিল তাদের সত্যের জয়, ন্যায়ের জয়। But blip is inevitable! লোকটা চলে তো যাবেই দশদিন পর। সেই দিনগুলো বিভীষিকা ছিল। বাবার পা ধরে উঠোনময় সাথে সাথে যেতাম, ঘষটাতাম, যখন চলে যাচ্ছে। এমনকি জাপটে ধরে প্রাণপণে পা ট্য...

Diary of Just Another Day 1

   I don't know if this is the closest reason, but I feel my intense desire to die, or some very intense aggression in mounting within me, that is pushing me to develop more and more allergic reactions. Today, since morning, I constantly feel my throat all swelled up! Can't seem to catch a break! What happened? I picked an old book today to read. I was feeling heavy, so picked up an N-95 to read. byas! I started feeling the difficulty more and more! Now its almost 6pm, and I feel the allergic reaction more and more every passing moment! What the hell is happening with me? This is a first day of period. I need to wash everything around, and my father could not arrange a stand for the washing machine yet. Piles of dust are mounting. I feel like dying. Everytime I ask him, he says, "দেখছি".. I don't know how long it takes for people to arrange such things. Why is it, that my experiences are never enough? Why?  I feel like aggressing! Shouting out loud! ...

আঁধারে বাতি জ্বলে

 আজকাল খুব হাত পা কাঁপে আমার। এই মূর্খের blog কেউ পড়ে না কখনও। কারো চোখে পড়ে না। দায়ও নেই। কিন্তু নিজের রেখে দিতে ইচ্ছে করে মৃত্যুর ধার বেয়ে চলা এই দিনগুলোর স্মৃতি।  কেউ পড়ে না বুঝলে অদ্ভুত এক স্বাধীনতা গ্রাস করে। এ আমার কালো সোপানের গুমঘর। এখানে আঁধারে বাতি জ্বলতে থাকে সারাদিন। আমি কেবল ঘরে ফিরে নিয়ম করে বাতির সলতে আর তেল বদলে দিই।  প্রেমের জলে যে ভেসেছে, সে বোধয় এর শুরুর মুহূর্ত বর্ণনা করতে পারে না। প্রাণ খুলে মুখগুলো দেখতে ইচ্ছে করে। এমন মুখ এসেছে যাকে সারাদিন দেখলেও একফোঁটা প্রেম আর জাগে না। সে এক বিষম মুহূর্ত। মনে হয় নিজেকে চিনি না আর। কিন্তু আরাম আছে তাতে। প্রেমের অনুভূতি যতক্ষণ না ফুরায়, তার ব্যাথা তীব্র।  এই মুখ দেখলে আমার মনে পড়ে আমার হাত টেনে ফেরানোর কেউ ছিলনা কোনোদিন। কবে সেদিন আসবে, যেদিন চুপিসারে মৃত্যুর কোলে ঢলে পড়বো?  ২০/৬/২২

তো কি? মরে যাবো?

 ঘর বাঁধতে শিখিনি তো কি? মরে যাবো? অত সহজ আমার নিঃশ্বাস চেপে ধরে মেরে ফেলা? আমি চেয়েছি মরতে চিরকাল। বাঁচতে চেয়েছি তার থেকে ঢের বেশি। তাই রোজ একবার প্রশ্ন করতে ইচ্ছে করে। ঘর বাঁধতে শিখি নি তো কি? মরে যাবো? তোমাদের দেওয়া কাগজের নৌকায় আমার ওজন ধরে না। তোমরা নৌকা বদলাও, আমায় জলে ফেলে দাও কেন বারবার? আমি কষ্ট করে সাঁতার শিখেছি। যখন তোমাদের কাগজের নৌকা ভিজে যায়, ছিঁড়ে যায়, তখন তোমরা আমার উপর চড়ে পার হও... কিন্তু পরেরবার আবার ফেলে দাও নৌকা থেকে, একা রেখে চলে যাও নির্জন জঙ্গলের পাড়ে। কেন? আমি কি অন্যায় করেছি? আমি বাঁচতে চাই বলে বেঁচে আছি ওরে মূর্খের দল.. তোদের মত জলে পড়েছি বলে তোদের হাত ধরতে পারি। সাঁতরে দেখ... নাকে চোখে জল ঢুকে যেতে দেখ, অপ্রয়োজনীয় অনুভব কর। সাঁতরে দেখ ..     ১৪/৫/২২ 

দিন-শহর ১

 এই যে চারিদিকে এত আলো, আকাশ, বৃষ্টি, জীবন.. এর মাঝে আমি কই? কি আসে যায়, যদি একদিনের জন্য আমার ঘুম না ভাঙে, আমার সকাল না হয়?  তোমাদের কি সকাল হবে না?   - 27/2/22