নদীর এপারে বসে ওপারের মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা তৈরি করতে গেলে কিছু কিছু প্রাথমিক সমস্যার মুখোমুখি হতে হয়। যে বলছে তাকে নয়, যে নৌকোয় রোজ এপার ওপার করে, তাকে। উদাহরণস্বরূপ, নদীর একপাড়ে যদি রাস্তার উপরে খানিক কাঁচা-পাকা পাতা পড়ে থাকে, তা গাছ থেকে পড়েছে, এবং তা তুলে ব্যাগে পোরা যায়, বা অন্তত রাস্তার পাশে সরিয়ে রাখা যায়। কিন্তু আরেকপাড়ে, রাস্তার মাঝে ওইরকম কাঁচা-পাকা পাতা পড়ে আছে মানে, কুকুর বা ছাগলে রাস্তার মাঝে হেগেছিল, কোন এক সৎ ব্যাক্তি পাতা দিয়ে ওটা ঢেকে দিয়েছেন। এইবারে সমস্যা হল, যারা পাতা সংগ্রহে বিশ্বাসী, তারা সব রাস্তা থেকেই সংগ্রহ করবার প্রস্তাব করতেই পারেন। কিন্তু সেটা বলবৎ তারা করতে পারবেন কিনা, সেটা তাদের হাতে নেই। কিন্তু কিছু মানুষ এরকম আছেন, যারা জানেন নদীর ওপারের মানুষের প্রধান খাদ্য ধান। তবু তারা রুটি খাবার বিধান দেবেন। কেমন দেবেন? 'গমকূট' নামের কোন পূজার বিধি বলবেন। তারপর বলবেন, সপ্তাহের অমুক দিনে ভাত বা চালের কিছু খেতে নেই। তারপর বলবেন, অমুকের জন্ডিসের কারণ হল অমুকে সকালে উঠেই ভাত খায়। তারপর এরকমও বলা যেতে পারে, ভারতমাতা সুষমা স্বরাজ রোজ রুটি খ...