Skip to main content

#১



পিঙ্গল একটা রাজটীকা কপালে ওঠে। আমি প্রাণপণে ঐ টীকার দিকে চেয়ে থাকি।
রাতের পর রাত কাটে, এক সিঁড়ি দিয়ে উঠে, ও আরেক সিঁড়ি দিয়ে নেমে চলে যায়।
রাজার পাট থাকেনা চিরকাল। যখন থাকে, তখনও তাকে জানা হয়ে ওঠেনা।
কেবল হাঁ করে তার দিকে চেয়ে থাকা যায়, ছোঁয়া হয়না, বাঁধা হয়না, রাখা হয়না কাছে।

Comments

Popular posts from this blog

নখপুরাণ

সকালে হাঁটতে হাঁটতে এক সুন্দর দরজা লক্ষ্য করলাম, দরজাটা বেশ পুরোন বনেদি বাড়ির দরজা। অভ্যেসবশে খানিক দাঁড়িয়ে পড়ে কারিকুরী দেখছিলাম দরজার উপরিভাগের। দরজার পাল্লার মাঝে ফাঁক লক্ষ্য করে এগিয়ে চার ধাপ সিড়ি উঠে গিয়ে দেখলাম ভিতরে খোয়া আর ইটের পাহাড়, দূরের বাড়িটি ভেঙ্গে ফেলা সম্পূর্ণ হয়েছে। "ইমা! হাতগুলির কি অবস্থা!" "কালমেঘ পাতার রস মাখায় রাখবা হাতে, আর খাইব না। আমার সোনায়ও ছুট্টবেলায় হাত খাইত... হাতে তিতা রস লাগাইয়া ছাড়াইসি ..." "কি নোংরা রে তুই!" "এই দেখো মা, ওর হাতের নখ দেখো। দেখেছ এত ছোট নখ কারো হাতে? 🤣 " "পেট ভরেছে? 👀 " "কি রে নেলপালিশ কিনবি তুই? 👀" "হ্যাঁ ভালো করে খেয়ে নে। তারপর আমি কথা বলব।" "তোর হাতের রান্না খেতে ঘেন্না করে আমার! আর কেউ খেতেও চাইবেনা।" "হাতের নখ দেখলেই বোঝা যায়, মানুষটা ভালো না!" এত কিছু শুনতে শুনতে স্কুলজীবন শেষ হল কোনমতে। নিজেই ঠিক করে, হাতের নখ এবং চামড়ার উপরেও নেলপালিশ দেওয়া শুরু করলাম। নেলপালিশের গন্ধে নখ কাটা কমে গেলো। এবার ধীরে ধীরে খেয়াল করা শুরু করলাম আমার নখে...

গল্প ১ (প্রথম পর্ব)

  ইদানিং খুব ছটফট করিতেছে বলিয়া এই বাবুই পরিবারের ছোটটিকে গতকাল স্যাকরার কাছে দিয়া আসা হইয়াছে। বাগানে ইহাকে সামলানো মুশকিল হইতেছিল। সকালের আলো ফুটলেই বিছানা না গোছাইয়া রোদ দেখিতে যায়, পছন্দের ফল দেখিলেই লাফাইতে থাকে, খাবার উদরস্থ করিবারও যে নিয়ম হয়, তা ইহাকে বোঝানো মুশকিল হইয়াছিল। হাঁটাচলার শ্রী নাই, কথাবার্তা সে কিছুতেই সুরে বলিবে না। আধা দিন পোকাদের সাথে ঘুরিয়া বেড়াইতেছে, কোন কাজে মন নাই। উপরন্তু ক'দিন আগে আবিষ্কার করা গেল, বাগানের দক্ষিণ প্রান্তে সকলের চোখের আড়ালে সে একটি বাসা বানাইতেছিল। অত ছোট বয়সে অমন বাসা সে কি উদ্দেশ্যে বানাইতেছে, কি করিয়া কৌশল শিখিল, সেইসকল প্রশ্নের উপরি গুরুত্বপূর্ণ হইল, সে দলের ও পরিবারের বড়দের জানায় নাই কেন? গোটা বাগান সামলানোর গুরুদায়িত্ব যাদের হাতে, তারা সমস্ত বুঝিয়া স্থান বানাইয়া দিতে পারিতেন, তেমনটাই রীতি ও তাতেই সকলের মঙ্গল। এখন এমন উটকো বাসা তো সরাইয়া না ফেলিলেই নয়। লালিত্য শেখে নাই, সুর তোলে নাই, নাচ শেখে নাই্‌, কমনীয়তা শেখে নাই, বড়দের মুখের উপরে তর্ক করে, নিয়ম শেখে নাই, খাদ্য-খাদকের সম্পর্কের প্রতি নিষ্ঠা নাই, বাসা বানাইতে চলিয়াছে। এমন তো চলিতে ...
I want to die.  There is no use of living. No one to share this life with.  I want to end this horrible experience. 19th May, 2025; 21:51