Skip to main content

কালিমা #পর্ব৪



ফ্ল্যাটের এদিকটা অন্ধকার।  গা ভেজা আধুলির। টপ আর স্কার্ট গায়ের সাথে লেপ্টে গেছে। সুইচবোর্ড হাতড়ে আলো জ্বালতে বেশ খানিকটা সময় লাগল। হাত পা এখনও কাঁপছে। দরজা লাগিয়ে চেয়ারে বসল আধু। মাথার ভিতরে ঝিঁ ঝিঁ পোকার ডাকের মত একটা বিরক্তিকর আওয়াজ হয়ে চলেছে। রাগ হলে আধু এই আওয়াজটা বাদে আর কিছু শুনতে পায়না। এই আওয়াজটা ওকে আর কিছু ভাবতেও দেয়না।

ব্রেসিয়ার থেকে ফোনটা বের করে সুপ্রতিমের নাম্বারে আরেকবার ডায়াল করল। রিং হয়ে হয়ে কেটে গেলো। ওপার থেকে বলছে, "আপনি যাকে কল করেছেন, তিনি এই মুহূর্তে আপনার কলটি গ্রহণ করতে সক্ষম নন। অনুগ্রহ করে কিছুক্ষণ বাদে পুনরায় চেষ্টা করুন।" সেই তখন থেকে এই এক কথা! মনে হচ্ছে আছাড় মেরে ফোনটা ভেঙ্গে ফেলে দেয়। কিন্তু করা যাবেনা। এটা ওর ফোন নয়। ধরা পড়লে মুশকিল! তবু নিজের অজান্তেই আধু প্রাণপণ শক্তিতে ফোনটা ছুঁড়ে ফেলে খাটের দিকে। ফোন খাটের এক প্রান্তে লেগে ছিটকে পড়ে মাটিতে। অনিচ্ছা সত্ত্বেও গিয়ে ফোনটা তোলে। ২টো বাজে।

ফোনটা তুলে উঠতে গিয়ে একটা ছবিতে চোখ আটকে যায় আধুলির।
"কাজলদা না?" খেয়াল পড়ে এই ঘরটা অনাবশ্যক রকমের গুছোনো। মনে হয় এই ঘরটায় কেউ থাকেনা। দেওয়ালের ক্যালেন্ডারটা ২০১৭ এর! কতকাল ঘরটা নিঃশ্বাস নেয়নি কেজানে? হাওয়া এতটাই গুমোট যে অমন ভিজে এসেও আধুলির গরম লাগছে, ঘাম দিচ্ছে।

পড়ার টেবিলে চড়া ধুলো... দু-চারটে আসবাব, কম্বল-বালিশের ঢল চাদরে ঢাকা। আলনাটারও একপাশ ঢাকা। একটা টপ আর একটা প্যান্ট নামিয়ে নিল আধু। তোয়ালে দিয়ে গা-মাথা মুছে নিয়ে জামা ছাড়ল। ভিজে চুলে ওকে দেখতে আরও সুন্দর লাগে। একদম মা'র মত! মাথার ঝিঁ ঝিঁ ডাকটা এখন অনেক কমেছে।
"মা কি টের পেয়েছে আমি নেই? ওরা নিশ্চয়ই একবারও ঘর থেকে বেরোয়নি এতক্ষণে!  এর মধ্যে বাবা একবারও মা কে ফোন করেনি তো? করে থাকলে এতক্ষণে বাড়িতে সবাই জেগে গেছে। আমাকে খুঁজছে। আচ্ছা ওই লোকটা কি টের পেয়েছে, ওর ফোন নেই ওর কাছে? পাওয়ার কথা নয়। ও বলছিল চার্জ শেষ হয়ে গেছে ফোনটায়। চার্জ দিয়ে নিয়েছি দরকার মত। ও ভাবছে ওর ফোন সুইচ অফ এখন। তাছাড়া এখন মা কে ছেড়ে ও ফোন খুঁজবেনা। কিন্তু মা যদি রাতে আমার ঘরে আসে?...  "

চলকে জল এল আধুলির চোখে। ছোটবেলায় মাঝরাতে মা আধুর ঘরে আসত। মাথায় হাত বুলিয়ে দিত। কিছুক্ষণ ঠায় বসে তাকিয়ে থাকত আধুর মুখের দিকে। তারপর উঠে চলে যেত। তখন সবে সবে একার ঘর পেয়েছে আধু। একটু একটু করে বেরিয়ে আসছে মায়ের কোল থেকে...

(চলবে)

Comments

Popular posts from this blog

নখপুরাণ

সকালে হাঁটতে হাঁটতে এক সুন্দর দরজা লক্ষ্য করলাম, দরজাটা বেশ পুরোন বনেদি বাড়ির দরজা। অভ্যেসবশে খানিক দাঁড়িয়ে পড়ে কারিকুরী দেখছিলাম দরজার উপরিভাগের। দরজার পাল্লার মাঝে ফাঁক লক্ষ্য করে এগিয়ে চার ধাপ সিড়ি উঠে গিয়ে দেখলাম ভিতরে খোয়া আর ইটের পাহাড়, দূরের বাড়িটি ভেঙ্গে ফেলা সম্পূর্ণ হয়েছে। "ইমা! হাতগুলির কি অবস্থা!" "কালমেঘ পাতার রস মাখায় রাখবা হাতে, আর খাইব না। আমার সোনায়ও ছুট্টবেলায় হাত খাইত... হাতে তিতা রস লাগাইয়া ছাড়াইসি ..." "কি নোংরা রে তুই!" "এই দেখো মা, ওর হাতের নখ দেখো। দেখেছ এত ছোট নখ কারো হাতে? 🤣 " "পেট ভরেছে? 👀 " "কি রে নেলপালিশ কিনবি তুই? 👀" "হ্যাঁ ভালো করে খেয়ে নে। তারপর আমি কথা বলব।" "তোর হাতের রান্না খেতে ঘেন্না করে আমার! আর কেউ খেতেও চাইবেনা।" "হাতের নখ দেখলেই বোঝা যায়, মানুষটা ভালো না!" এত কিছু শুনতে শুনতে স্কুলজীবন শেষ হল কোনমতে। নিজেই ঠিক করে, হাতের নখ এবং চামড়ার উপরেও নেলপালিশ দেওয়া শুরু করলাম। নেলপালিশের গন্ধে নখ কাটা কমে গেলো। এবার ধীরে ধীরে খেয়াল করা শুরু করলাম আমার নখে...

গল্প ১ (প্রথম পর্ব)

  ইদানিং খুব ছটফট করিতেছে বলিয়া এই বাবুই পরিবারের ছোটটিকে গতকাল স্যাকরার কাছে দিয়া আসা হইয়াছে। বাগানে ইহাকে সামলানো মুশকিল হইতেছিল। সকালের আলো ফুটলেই বিছানা না গোছাইয়া রোদ দেখিতে যায়, পছন্দের ফল দেখিলেই লাফাইতে থাকে, খাবার উদরস্থ করিবারও যে নিয়ম হয়, তা ইহাকে বোঝানো মুশকিল হইয়াছিল। হাঁটাচলার শ্রী নাই, কথাবার্তা সে কিছুতেই সুরে বলিবে না। আধা দিন পোকাদের সাথে ঘুরিয়া বেড়াইতেছে, কোন কাজে মন নাই। উপরন্তু ক'দিন আগে আবিষ্কার করা গেল, বাগানের দক্ষিণ প্রান্তে সকলের চোখের আড়ালে সে একটি বাসা বানাইতেছিল। অত ছোট বয়সে অমন বাসা সে কি উদ্দেশ্যে বানাইতেছে, কি করিয়া কৌশল শিখিল, সেইসকল প্রশ্নের উপরি গুরুত্বপূর্ণ হইল, সে দলের ও পরিবারের বড়দের জানায় নাই কেন? গোটা বাগান সামলানোর গুরুদায়িত্ব যাদের হাতে, তারা সমস্ত বুঝিয়া স্থান বানাইয়া দিতে পারিতেন, তেমনটাই রীতি ও তাতেই সকলের মঙ্গল। এখন এমন উটকো বাসা তো সরাইয়া না ফেলিলেই নয়। লালিত্য শেখে নাই, সুর তোলে নাই, নাচ শেখে নাই্‌, কমনীয়তা শেখে নাই, বড়দের মুখের উপরে তর্ক করে, নিয়ম শেখে নাই, খাদ্য-খাদকের সম্পর্কের প্রতি নিষ্ঠা নাই, বাসা বানাইতে চলিয়াছে। এমন তো চলিতে ...
I want to die.  There is no use of living. No one to share this life with.  I want to end this horrible experience. 19th May, 2025; 21:51