ভবঘুরে চিন্তা, ভবঘুরে দৃষ্টি, ভবঘুরে সুখ, ভবঘুরে কৃষ্টি নিয়ে আমরা আশ্রয় খুঁজি। বেশ তো! খুঁজলেই যে পেতে হবে, এমনটা তো নয়! আমরা তো মৃত্যুচিন্তা নিয়ে, মৃত্যুর রূপ চিনে, মৃত্যুর সুখ জেনে, মৃত্যু পাব জেনে জীবন খুঁজি। তা বেশ তো! খুঁজি বলেই কি পেতে হবে নাকি? ০৭.০৫.২০১৯
দরিয়ায় ঝাঁপ দেওয়ার আগে দশ সেকেন্ডও ভাবেনা ওরা। দরিয়ার বিদ্যুতের সাথে ওদের শরীরের বিদ্যুৎ নিমেষে সই পাতায়। ওরা ডুবতে ডুবতে বাঁচতে থাকে। এতসব কথার মধ্যেও নিলি ওর খোলা দরজার বাইরে হাঁটু মুড়ে বসে থাকা রিকশায়ালার দিকে তাকিয়ে ছিল। বৃষ্টিতে ভিজে জবজব করছে গা। তাড়াহুড়োতে কোনরকমে গায়ে একটা জামা গলিয়ে বেরিয়ে পড়েছে, জামার উপরের বোতামগুলো খোলা। খোকন। এখন অবশ্যি সে নিজে আর খোকন নেই, দু'টি আস্ত খোকনের বাপ! চিন্তান্বিত মুখে চেয়ে আছে ঘরের ভিতর। মন দিয়ে শুনছে ঘরের ভিতরের কথোপকথন। 'ওরই বউ ছিলনা বুলবুলি?' বছর চারেকের একটা বাচ্চা রেখে বুলবুলি চলে যায়। পালিয়ে যায়। বেঁচে যায়। নিলির এই ফ্ল্যাটে আসার এক বছর পরের ঘটনা। বুলবুলির সাথে দেখা হয়েছে পরেও; খুব ঝাল দিয়ে কুড়ি টাকার ফুচকা খেয়েছিল বুলবুলি। ঝালের শিসানি, আর ফুচকা চিবানোর আহারে নিলি বুঝেছিল, ও সুখে আছে। কপালের সিঁদুর আর ঠোঁটের হাসি চকচক করছিল ওর। দরিয়ার এই বিদ্যুতের মায়া বুলবুলি জানে, এখন আধুও জেনে গেছে। ঘরের ভিতরের কথাগুলো নিতান্তই অবান্তর। যুগযুগ ধরে বয়ে চলা কথা। উত্তরপ্রদেশের কোন এক খাপ পঞ্চায়েতের মোড়ল থেকে শুরু করে এই হুজুগে যুগের অ...
ফ্ল্যাটের এদিকটা অন্ধকার। গা ভেজা আধুলির। টপ আর স্কার্ট গায়ের সাথে লেপ্টে গেছে। সুইচবোর্ড হাতড়ে আলো জ্বালতে বেশ খানিকটা সময় লাগল। হাত পা এখনও কাঁপছে। দরজা লাগিয়ে চেয়ারে বসল আধু। মাথার ভিতরে ঝিঁ ঝিঁ পোকার ডাকের মত একটা বিরক্তিকর আওয়াজ হয়ে চলেছে। রাগ হলে আধু এই আওয়াজটা বাদে আর কিছু শুনতে পায়না। এই আওয়াজটা ওকে আর কিছু ভাবতেও দেয়না। ব্রেসিয়ার থেকে ফোনটা বের করে সুপ্রতিমের নাম্বারে আরেকবার ডায়াল করল। রিং হয়ে হয়ে কেটে গেলো। ওপার থেকে বলছে, "আপনি যাকে কল করেছেন, তিনি এই মুহূর্তে আপনার কলটি গ্রহণ করতে সক্ষম নন। অনুগ্রহ করে কিছুক্ষণ বাদে পুনরায় চেষ্টা করুন।" সেই তখন থেকে এই এক কথা! মনে হচ্ছে আছাড় মেরে ফোনটা ভেঙ্গে ফেলে দেয়। কিন্তু করা যাবেনা। এটা ওর ফোন নয়। ধরা পড়লে মুশকিল! তবু নিজের অজান্তেই আধু প্রাণপণ শক্তিতে ফোনটা ছুঁড়ে ফেলে খাটের দিকে। ফোন খাটের এক প্রান্তে লেগে ছিটকে পড়ে মাটিতে। অনিচ্ছা সত্ত্বেও গিয়ে ফোনটা তোলে। ২টো বাজে। ফোনটা তুলে উঠতে গিয়ে একটা ছবিতে চোখ আটকে যায় আধুলির। "কাজলদা না?" খেয়াল পড়ে এই ঘরটা অনাবশ্যক রকমের গুছোনো। মনে হয় এই ঘরটায় কেউ থাকেনা। দেও...
পিঙ্গল একটা রাজটীকা কপালে ওঠে। আমি প্রাণপণে ঐ টীকার দিকে চেয়ে থাকি। রাতের পর রাত কাটে, এক সিঁড়ি দিয়ে উঠে, ও আরেক সিঁড়ি দিয়ে নেমে চলে যায়। রাজার পাট থাকেনা চিরকাল। যখন থাকে, তখনও তাকে জানা হয়ে ওঠেনা। কেবল হাঁ করে তার দিকে চেয়ে থাকা যায়, ছোঁয়া হয়না, বাঁধা হয়না, রাখা হয়না কাছে।
দরজা খুলে কিছু বলার আগেই আধুলি উঠে চলে গেল নীলিমার ফ্ল্যাটে। আগেও এসেছে বেশ কয়েকবার। তাই চেনে। দমবন্ধ করা অমাবস্যার রাতের মত জমাট বেঁধে রয়েছে মেয়েটা। কেবল থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। খালপাড় থেকে ধুলিপাড়া হেঁটে আসতে প্রায় বিশ মিনিট সময় লাগে; এত রাতে মেয়েটা এল কিসে? হেঁটে? জামাকাপড় ভিজে গেছে। ওর বাবা-মা কি জানে মেয়েটা এত রাতে বেরিয়েছে? এতক্ষণে কি টের পেয়ে গেছে? একবার ফোন করা উচিত কি? বাড়িতে কি কিছু হল? যদি জানতে পারেন এত রাতে আমার বাড়িতে আছে, তাহলে তো আমাকেই..... কিন্তু কিচ্ছু বলছেনা কেন মেয়েটা? "তোকে টাওয়েল দিচ্ছি। ভিতরের ঘরে গিয়ে জামা বদলে গা-হাত-পা মুছে নে। ঠান্ডা লেগে যাবে।" "একটু জল দেবে?" "দিচ্ছি" এক ঢোক খেয়ে গ্লাসটা রেখে দিল টেবিলে। একটাও কথা বলছেনা। এভাবে ধৈর্য রাখাও মুশকিল। ওর চিবুকের নিচে অন্ধকার জমাট বেঁধে আছে। দৃষ্টি নিচের দিকে। পায়ের আঙ্গুল গুটোনো। ডান পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে বা পায়ের বুড়ো আঙ্গুলে ঘষছে। হাত দিয়ে খামচে ধরে আছে চাদরটা। "জামাটা বদলে নে আধু। আমায় তোর মা কে একটা ফোন করতে হবে।" "তোমার অসুবিধা করলাম ন...