Skip to main content

Posts

#১৫৪

পিছন ফিরে দেখো বারবার ওদিকে কিছু ফেলে আসা আছে গুটোতে গেলে ফিরে আসা হবে না এগোবে তাই বারবার ফিরে যেও। খরচ হবে বিশাল, যাতায়াতে তবু না পিছোলে আর এগোবে কোথায়? পৃথিবীর মাপ স্থির করে রাখা আছে এগোবে তাই তো বারবার ফিরে যাবে। - সোমালী

#২৪৭

নদীর এপারে বসে ওপারের মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা তৈরি করতে গেলে কিছু কিছু প্রাথমিক সমস্যার মুখোমুখি হতে হয়। যে বলছে তাকে নয়, যে নৌকোয় রোজ এপার ওপার করে, তাকে। উদাহরণস্বরূপ, নদীর একপাড়ে যদি রাস্তার উপরে খানিক কাঁচা-পাকা পাতা পড়ে থাকে, তা গাছ থেকে পড়েছে, এবং তা তুলে ব্যাগে পোরা যায়, বা অন্তত রাস্তার পাশে সরিয়ে রাখা যায়। কিন্তু আরেকপাড়ে, রাস্তার মাঝে ওইরকম কাঁচা-পাকা পাতা পড়ে আছে মানে, কুকুর বা ছাগলে রাস্তার মাঝে হেগেছিল, কোন এক সৎ ব্যাক্তি পাতা দিয়ে ওটা ঢেকে দিয়েছেন। এইবারে সমস্যা হল, যারা পাতা সংগ্রহে বিশ্বাসী, তারা সব রাস্তা থেকেই সংগ্রহ করবার প্রস্তাব করতেই পারেন। কিন্তু সেটা বলবৎ তারা করতে পারবেন কিনা, সেটা তাদের হাতে নেই। কিন্তু কিছু মানুষ এরকম আছেন, যারা জানেন নদীর ওপারের মানুষের প্রধান খাদ্য ধান। তবু তারা রুটি খাবার বিধান দেবেন। কেমন দেবেন? 'গমকূট' নামের কোন পূজার বিধি বলবেন। তারপর বলবেন, সপ্তাহের অমুক দিনে ভাত বা চালের কিছু খেতে নেই। তারপর বলবেন, অমুকের জন্ডিসের কারণ হল অমুকে সকালে উঠেই ভাত খায়। তারপর এরকমও বলা যেতে পারে, ভারতমাতা সুষমা স্বরাজ রোজ রুটি খ...

#২২৩৭

অনেক শব্দ পাশাপাশি জুড়ে যদি একটা চোখ আঁকা যেত! এক জাহাজ স্মৃতি আছে, জলও এক সমুদ্র, অনেক শব্দ পাশাপাশি জুড়ে এক মহাসাগর গড়ে দিতে পারতাম!

#৩

ভবঘুরে চিন্তা, ভবঘুরে দৃষ্টি, ভবঘুরে সুখ, ভবঘুরে কৃষ্টি নিয়ে আমরা আশ্রয় খুঁজি। বেশ তো! খুঁজলেই যে পেতে হবে, এমনটা তো নয়! আমরা তো মৃত্যুচিন্তা নিয়ে, মৃত্যুর রূপ চিনে, মৃত্যুর সুখ জেনে, মৃত্যু পাব জেনে জীবন খুঁজি। তা বেশ তো! খুঁজি বলেই কি পেতে হবে নাকি? ০৭.০৫.২০১৯

#২

না পাইয়া পাইয়াছি, পাইয়া হারাইয়াছি, এবারে পাইলাম তব নদীর দুপার হইয়া রব মিলিবনা কভু.. তবুও বাধিয়া রব চিরকাল 30th August, 2015

#কালিমা #পর্ব৫

দরিয়ায় ঝাঁপ দেওয়ার আগে দশ সেকেন্ডও ভাবেনা ওরা। দরিয়ার বিদ্যুতের সাথে ওদের শরীরের বিদ্যুৎ নিমেষে সই পাতায়। ওরা ডুবতে ডুবতে বাঁচতে থাকে। এতসব কথার মধ্যেও নিলি ওর খোলা দরজার বাইরে হাঁটু মুড়ে বসে থাকা রিকশায়ালার দিকে তাকিয়ে ছিল। বৃষ্টিতে ভিজে জবজব করছে গা। তাড়াহুড়োতে কোনরকমে গায়ে একটা জামা গলিয়ে বেরিয়ে পড়েছে, জামার উপরের বোতামগুলো খোলা। খোকন। এখন অবশ্যি সে নিজে আর খোকন নেই, দু'টি আস্ত খোকনের বাপ! চিন্তান্বিত মুখে চেয়ে আছে ঘরের ভিতর। মন দিয়ে শুনছে ঘরের ভিতরের কথোপকথন। 'ওরই বউ ছিলনা বুলবুলি?' বছর চারেকের একটা বাচ্চা রেখে বুলবুলি চলে যায়। পালিয়ে যায়। বেঁচে যায়। নিলির এই ফ্ল্যাটে আসার এক বছর পরের ঘটনা। বুলবুলির সাথে দেখা হয়েছে পরেও; খুব ঝাল দিয়ে কুড়ি টাকার ফুচকা খেয়েছিল বুলবুলি। ঝালের শিসানি, আর ফুচকা চিবানোর আহারে নিলি বুঝেছিল, ও সুখে আছে। কপালের সিঁদুর আর ঠোঁটের হাসি চকচক করছিল ওর। দরিয়ার এই বিদ্যুতের মায়া বুলবুলি জানে, এখন আধুও জেনে গেছে। ঘরের ভিতরের কথাগুলো নিতান্তই অবান্তর। যুগযুগ ধরে বয়ে চলা কথা। উত্তরপ্রদেশের কোন এক খাপ পঞ্চায়েতের মোড়ল থেকে শুরু করে এই হুজুগে যুগের অ...

কালিমা #পর্ব৪

ফ্ল্যাটের এদিকটা অন্ধকার।  গা ভেজা আধুলির। টপ আর স্কার্ট গায়ের সাথে লেপ্টে গেছে। সুইচবোর্ড হাতড়ে আলো জ্বালতে বেশ খানিকটা সময় লাগল। হাত পা এখনও কাঁপছে। দরজা লাগিয়ে চেয়ারে বসল আধু। মাথার ভিতরে ঝিঁ ঝিঁ পোকার ডাকের মত একটা বিরক্তিকর আওয়াজ হয়ে চলেছে। রাগ হলে আধু এই আওয়াজটা বাদে আর কিছু শুনতে পায়না। এই আওয়াজটা ওকে আর কিছু ভাবতেও দেয়না। ব্রেসিয়ার থেকে ফোনটা বের করে সুপ্রতিমের নাম্বারে আরেকবার ডায়াল করল। রিং হয়ে হয়ে কেটে গেলো। ওপার থেকে বলছে, "আপনি যাকে কল করেছেন, তিনি এই মুহূর্তে আপনার কলটি গ্রহণ করতে সক্ষম নন। অনুগ্রহ করে কিছুক্ষণ বাদে পুনরায় চেষ্টা করুন।" সেই তখন থেকে এই এক কথা! মনে হচ্ছে আছাড় মেরে ফোনটা ভেঙ্গে ফেলে দেয়। কিন্তু করা যাবেনা। এটা ওর ফোন নয়। ধরা পড়লে মুশকিল! তবু নিজের অজান্তেই আধু প্রাণপণ শক্তিতে ফোনটা ছুঁড়ে ফেলে খাটের দিকে। ফোন খাটের এক প্রান্তে লেগে ছিটকে পড়ে মাটিতে। অনিচ্ছা সত্ত্বেও গিয়ে ফোনটা তোলে। ২টো বাজে। ফোনটা তুলে উঠতে গিয়ে একটা ছবিতে চোখ আটকে যায় আধুলির। "কাজলদা না?" খেয়াল পড়ে এই ঘরটা অনাবশ্যক রকমের গুছোনো। মনে হয় এই ঘরটায় কেউ থাকেনা। দেও...